ANURAG PRAKASHANI
দিশারি || DISHARI
সাহিত্যের অঙ্গনে বাসুদেব দাশের পদচারণা খুব বেশি দিনের নয়। অত্যন্ত ব্যস্ত ডাক বিভাগে কাজ করতে করতে তার অন্তর যখন ব্যাকুল হয়ে ওঠে, তখন তিনি মনের শান্তি ও প্রাণের আরামের সন্ধানে কলম নিয়ে বসেন তার অন্তরে মননে জমে থাকা, পুষ্ট হওয়া নানা ভাবনা চিন্তাকে প্রকাশ করার উদ্দেশ্য নিয়ে। মূলত: কথা সাহিত্যকেই তিনি তার ভাবনা প্রকাশের বাহন হিসাবে গ্রহণ করেছেন। বর্তমান " দিশারী " গ্রন্থটির কাহিনীগুলি ছোট গল্পের পরিসর অতিক্রম করে উপন্যাস বা নভেলেট জাতীয় হয়ে উঠেছে। আট টা স্বল্প দৈর্ঘ্যর উপন্যাস নিয়ে এই দিশারী গ্রন্থটি লেখা হয়েছে। অনেকটা শরৎ চন্দ্রের রামের সুমতি, নিষ্কৃতি, বড় দিদি, মেজ দিদি, বঙ্কিম চন্দ্রের ইন্দুরা, রাধারানী বা রবীন্দ্র নাথের নষ্ট নীড়ের মত।
বাসুদেব দাশের মনন একটি বিশেষ জীবন দর্শনে ঋদ্ধ। তিনি মনে করেন জীবনটা একটা সংগ্রাম। তীব্র জীবন সংগ্রামের মধ্যে দিয়ে মানুষ তার ঈপ্সিত লক্ষ্যে যখন পৌঁছায়, তখন তার জীবন হয়ে ওঠে সার্থক, বলাই বাহুল্য দীর্ঘদিন লালিত প্রেমও পায় পরম প্রশান্তি। যুগের পরিবর্তনের ফলে প্রজন্ম থেকে প্রজন্মের মানুষের চিন্তা ভাবনা, ভাষা, চাওয়া পাওয়া,কালচার, সৌজন্য বোধ, জীবন বোধের মধ্যেও বিস্তর পরিবর্তন আসে। সেই পরিবর্তনও ওনার সাহিত্যে প্রতিফলিত হয়েছে। তার জন্য বাসুদেব দাশের সল্প দৈর্ঘ্যর উপন্যাস গুলি হাল্কা ভাবে পাঠ করলে সঠিক রসপ্রাপ্তি ঘটবে না। গভীর মনোনিবেশের সঙ্গে উপন্যাস গুলি পাঠ করলে উপন্যাস গুলোর প্রকৃত অনুধাবন করা যাবে। সেই সঙ্গে লেখকের মনোদর্শনের সহমর্মী হয়ে উপন্যাস গুলি সঠিক মূল্যায়ন করে গল্প পাঠের যে আনন্দ ও সুখকর তৃপ্তি তা উপলব্ধি করা সম্ভব হবে। তখন গল্পের কাহিনী গুলি অত্যন্ত বস্তুনিষ্ট, নায়ক-নায়িকার মধ্যে কোন ভাবালুতা বা দার্শনিক ভাবনা চিন্তা এসে তাদের জীবন সংগ্রামের পথকে ভাববাদী জীবন চর্চার দিকে নিয়ে যায় নি । কঠিন কঠোর বাস্তব জীবনের সত্যের মুখোমুখি হয়ে নায়ক বা নায়িকা সংগ্রামে উত্তীর্ণ হয়ে আপন আপন লক্ষ্যে উপনীত হয়েছে। তাই বাসুদেব দাশের উপন্যাস গুলির গতি প্রকৃতি একদিকে যেমন সহজ সরল, তেমনি গভীর ও জটিল অন্ত-সলিলা স্রোতস্বিনীর মত। উপর থেকে স্রোতের তীব্রতা বোঝা যায় না, কিন্তু ভিতরে প্রবেশ করলে তার যথার্থ গতি বোধগম্য হয় । বাসুদেব দাশের লেখনীর গতি অতিশয় তীব্র, বক্তব্য অতি স্পষ্ট এবং পরিণতি অবশ্যই সংগ্রামের সাফল্যে।
বাসুদেব দাশ যদি নিয়মিত সাহিত্য চর্চা চালিয়ে যেতে পারেন, তাতে তার কতখানি কি লাভ হবে জানি না, সাহিত্য রসপিপাসু আম জনতার যে বিশেষ উপকার হবে সে বিষয়ে কোন সন্দেহ নেই।
_________________________________
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers

